হেপাটাইটিস বি- বিশ্বে প্রায় ১৩ কোটি মানুষ নতুন করে এ রোগে আক্রান্ত হয়। এ রোগে প্রতি বছর ৭.৫ লাখেরও বেশি মানুষ মারা যায়। এদের মধ্যে প্রায় ৩ লাখ মারা যায় যকৃতের ক্যান্সারে আক্রান্ত হয়ে। বর্তমানে এ রোগটি এশিয়া ও সাব-সাহারান আফ্রিকায় বেশি দেখা যায়। এ সব অঞ্চলে প্রাপ্তবয়স্কদের মধ্যে ৫-১০% দীর্ঘস্থায়ী সংক্রমণে আক্রান্ত। বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৫-৭ভাগ এই ভাইরাসের দীর্ঘমেয়াদি বাহক।হেপাটাইটিস-বি এর সংক্রমণ ক্ষমতা এইডস এর চেয়েও ৫০-১০০ গুণবেশি।
বিশ্বে প্রতি বছর ২১.৬ মিলিয়ন মানুষ টাইফয়েডে আক্রান্ত হয় আর মারা যায় প্রায় ২,০০,০০০ মানুষ। বিশ্বের টাইফয়েড রোগীর ৮০% ই বাংলাদেশ ও পার্শ্ববর্তী দেশগুলোর অধিবাসী।বাংলাদেশে প্রতি ১০০০ শিশুতে ২০ জন টাইফয়েডে আক্রান্ত হয়। এর মধ্যে ৮৫% ই ২-৪ বছরের শিশু।