দুঃস্থদের জন্য ঔষধ

আর্ত মানবতার সেবায় প্রতিনিয়ত কাজ করছে সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিট।তারই ধারাবাহিকতায় গরীব দুঃস্থ রোগীদের সাহায্যের নিমিত্তে নিয়মিত কাজ কাজ যাচ্ছে সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের “ড্রাগ ব্যাংক”।হাসপাতালের চিকিৎসক হতে প্রাপ্ত ” ফিজিশিয়ান স্যাম্পল” গরীব রোগীদের বিনামূল্যে সরবরাহ করা হয়।তাছাড়া অপারেশনের রোগীদের বিভিন্ন সরঞ্জামাদিসহ প্রয়োজনীয় ঔষধ ক্রয়ের মাধ্যমে সাহায্য করা হয়। আপনি বা আপনার পরিচিত কেউ যদি প্রয়োজনীয় অর্থের অভাবে চিকিৎসা ব্যয় বহন করতে অপারগ হন তবে আজই সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটে যোগাযোগ করুন।

image

ঔষধ পাওয়ার জন্য অবশ্যই রেজিস্টার্ড মেডিকেল অফিসার কর্তৃক সদ্য প্রদানকৃত ব্যবস্থাপত্রসহ ( প্রেসক্রিপশন) যোগাযোগ করবেন।